Job overviewচাকরির সংক্ষিপ্ত বিবরণ
Petrobangla is recruiting 753 officers in 19 categories across its head office and 12 subsidiary companies. Online applications open from 18 October to 17 November 2026.বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে।
Requirementsযোগ্যতা ও শর্তাবলি
Experience: Not specified
Candidates must apply online within the application window: 18 October (10:00 AM) to 17 November 2026 (5:00 PM).
Only online applications will be accepted.
Qualifications, experience, and other eligibility criteria are as per the official Petrobangla recruitment circular.
Responsibilities & contextদায়িত্ব ও বিস্তারিত
Bangladesh Oil, Gas and Mineral Resources Corporation (Petrobangla) has published a recruitment circular for 753 officer positions in 19 categories. The appointments will be made in the 9th and 10th grades at Petrobangla and its 12 subordinate companies. The application period begins on 18 October at 10:00 AM and closes on 17 November 2026 at 5:00 PM. Interested candidates must apply online within this timeframe.
The available positions include Assistant Manager (Administration) with 97 posts (Grade 9), Assistant Manager (Law) with 6 posts (Grade 9), Assistant Manager (Finance) with 63 posts (Grade 9), and Assistant Manager (Engineering) with specializations in Mechanical (74), Electrical (49), Civil (40), CSE/IT (25), Chemical (27), Petroleum (14), IPE (8), Metallurgy/MME (7), Electronics (2), and Automobile. The salary scale for Grade 9 positions is Tk. 44,000–1,05,900. Further details are available in the official recruitment circular.
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে।
আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ৯৭টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (আইন) ৬টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (অর্থ) ৬৩টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল); মেকানিক্যাল ৭৪টি, ইলেকট্রিক্যাল ৪৯টি, সিভিল ৪০টি, সিএসই/আইটি ২৫টি, কেমিক্যাল ২৭টি, পেট্রোলিয়াম ১৪টি, আইপিই ৮টি, মেটালার্জি/এমএমই ৭টি, ইলেকট্রনিকস ২টি, অটোমোবাইল ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (জিওলজি) ১২টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস) ২টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল) ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি) ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট) ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ১৫টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: সহকারী ডিলার ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (কারিগরি) ১১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
১৩. পদের নাম ও সংখ্যা: সহকারী কর্মকর্তা (প্রশাসন) ৭৩টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৪. পদের নাম ও সংখ্যা: সহকারী কর্মকর্তা (আইন) ৪টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৫. পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৬. পদের নাম ও সংখ্যা: সহকারী কর্মকর্তা (অর্থ) ৫৩টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৭. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী; মেকানিক্যাল ৫৬টি, ইলেকট্রিক্যাল ৩২টি, সিভিল ৩১টি, কম্পিউটার/আইটি ৮টি, ইলেকট্রনিকস ৩টি, অটোমোবাইল ৯টি, কেমিক্যাল ৫টি, পাওয়ার ৫টি, টেলিকম ১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৮. পদের নাম ও সংখ্যা: ট্রেইনি ডিলার ৪টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
১৯. পদের নাম ও সংখ্যা: সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা ১১টি, (গ্রেড-৯)
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা। শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।
সূত্র: বিজ্ঞপ্তি
Company informationপ্রতিষ্ঠানের তথ্য
- Company:
- যুগান্তর-এ প্রকাশিত নিয়োগ
- Workplace:
- Work at office
- Employment:
- Full-time
- Location:
- Bangladesh
- Category:
- Healthcare & Medical