AI (Artificial Insemination) Technician৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

প্রাণিসম্পদ অধিদপ্তর

Published: November 22, 2026প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬

SalaryবেতনNegotiableআলোচনা সাপেক্ষে

Experienceঅভিজ্ঞতা10 years১০ বছর

Vacanciesপদসংখ্যা495৪৯৫টি

Application deadlineআবেদনের শেষ তারিখ

Job overviewচাকরির সংক্ষিপ্ত বিবরণ

The Department of Livestock Services, under the Ministry of Fisheries and Livestock, is engaging 495 AI (Artificial Insemination) Technicians through an outsourcing contract, with one technician for each upazila. Permanent Bangladeshi citizমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতি উপজেলায় ১ জন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Workplaceকর্মস্থল
Anywhere in Bangladeshবাংলাদেশের যেকোনো স্থান
Application methodআবেদনপদ্ধতি
On the source websiteমূল ওয়েবসাইটে

Requirementsযোগ্যতা ও শর্তাবলি

Experienceঅভিজ্ঞতা
10 years১০ বছর
Degreeডিগ্রি
SSC
Ageবয়স
At least 18 yearsকমপক্ষে ১৮ বছর
  • Permanent citizenship of Bangladesh.
  • Willingness to work under a direct contract through an outsourcing process.
  • Commitment to complete at least 50 artificial insemination works per month in own upazila.
  • Ability to work independently under a government contract, which the notice states is not a conventional full-time official job.
  • Application must be sent by registered post or courier only; direct submission will not be accepted.
  • Application must reach by 6 December 2026, 4:00 PM.
  • বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব থাকতে হবে।
  • আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি চুক্তিতে কাজ করার আগ্রহ।
  • নিজ উপজেলায় প্রতি মাসে ন্যূনতম ৫০টি কৃত্রিম প্রজনন কাজ সম্পন্ন করার অঙ্গীকার।
  • সরকারি চুক্তির অধীনে স্বতন্ত্রভাবে কাজ করার সামর্থ্য, যা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে এটি প্রচলিত পূর্ণকালীন সরকারি চাকরি নয়।
  • আবেদন শুধুমাত্র নিবন্ধিত ডাক বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে; সরাসরি জমা দেওয়া গ্রহণ করা হবে না।
  • আবেদন অবশ্যই ৬ ডিসেম্বর ২০২৬, ৪:০০ PM-এর মধ্যে পৌঁছাতে হবে।

Responsibilities & detailsদায়িত্ব ও বিস্তারিত

  • The Department of Livestock Services, under the Ministry of Fisheries and Livestock, has published a recruitment notice to engage 495 AI (Artificial Insemination) Technicians (Category-1) through an outsourcing process. One technician will be appointed in each of 495 upazilas across the country, and permanent citizens of Bangladesh may apply for the work through a direct contract.
  • Selected technicians will provide artificial insemination services at the upazila level. As part of the engagement, they must commit to completing at least 50 artificial insemination works per month in their own upazila. The notice describes the work as independent and different from a conventional full-time official job, with the opportunity for extra income under a government contract.
  • Interested candidates must send their applications by registered post or courier so that they are received by 6 December 2026, 4:00 PM. Applications submitted directly will not be accepted.
  • মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতি উপজেলায় ১ জন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  • সরকারি চুক্তিতে স্বাধীন কাজ ও বাড়তি আয়ের সুযোগসরকারি প্রতিষ্ঠানের অধীনে এ কাজটি প্রচলিত সার্বক্ষণিক অফিশিয়াল চাকরির মতো নয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, নির্বাচিত টেকনিশিয়ানদের নিজ উপজেলায় প্রতি মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কাজ সম্পন্ন করার অঙ্গীকারনামা দিতে হবে। একটি পুরো উপজেলায় মাসে মাত্র ৫০টি প্রজনন কাজ সম্পন্ন করা বেশ সহজ ও সময়সাশ্রয়ী। ফলে সার্বক্ষণিক ব্যস্ত না থেকেও নির্বাচিত কর্মীরা নিজ এলাকায় অবস্থান করে তাঁদের নিয়মিত কৃষিকাজ, খামার পরিচালনা বা ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি এ সরকারি কাজটি অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এতে একদিকে যেমন নিজের মূল পেশা ঠিক রাখা সম্ভব হবে, অন্যদিকে সরকারি চুক্তির আওতায় সম্মানজনক বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে।
  • এআই টেকনিশিয়ান কারা এবং তাঁরা কীভাবে ভূমিকা রাখেন?এআই টেকনিশিয়ান বা কৃত্রিম প্রজনন কর্মীরা দেশের প্রাণিসম্পদ খাতের তৃণমূল পর্যায়ের মূল কারিগর। তাঁরা বৈজ্ঞানিক উপায়ে উন্নত জাতের ষাঁড়ের সিমেন সংগ্রহ ও সংরক্ষণ করে গাভির কৃত্রিম প্রজনন ঘটান। এর ফলে দেশি ও অনুন্নত জাতের গবাদিপশুর জাত উন্নয়ন ঘটে, দুধ ও মাংসের উৎপাদন বাড়ে এবং প্রান্তিক খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হন। নির্বাচিত কর্মীদের প্রতি মাসে কৃত্রিম প্রজননসংক্রান্ত যাবতীয় প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাশিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।প্রশিক্ষণ: প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’ থেকে ৪ মাস মেয়াদি এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে ২ মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সনদ বা প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
  • অভিজ্ঞতা: কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরা আবেদনের যোগ্য হবেন। সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞ প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বাছাই করা হবে।বয়সসীমা ও চুক্তির মেয়াদআউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এ সেবাক্রয়ের চুক্তির মেয়াদ চুক্তির তারিখ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ নিয়োগ ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরে সরকারি স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা দেবে না।আয় বা সেবামূল্য যেভাবে নির্ধারিত হবেএআই টেকনিশিয়ানরা অর্থ বিভাগের ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর তফসিল-‘খ’ অনুযায়ী সরকার নির্ধারিত সেবামূল্য (সম্মানী) পাবেন। মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন কাজ চালুর পর তাঁরা খামারি বা সুফলভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত এআই ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নিতে পারবেন না। খামারিদের কাছ থেকে আদায় করা সরকার নির্ধারিত প্রজনন ফি যথাসময়ে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
  • আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত বা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) আবেদনপত্র হিসেবে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশিক্ষণ সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bdএবং www.aic.dls.gov.bd) পাওয়া যাবে।

How to applyআবেদনের নিয়ম

Apply by December 6, 2026শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৬

Postal / in-person instructionsডাকযোগে / সশরীরে আবেদন
আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।বিস্তারিত তথ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bdএবং www.aic.dls.gov.bd) পাওয়া যাবে।

Apply on official websiteমূল ওয়েবসাইটে আবেদন করুন

Continue to dls.gov.bd to view the full listing and apply.পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে dls.gov.bd-এ যান।

Company informationপ্রতিষ্ঠানের তথ্য

Companyপ্রতিষ্ঠান
প্রাণিসম্পদ অধিদপ্তর
Sourceউৎস
প্রথম আলো
Workplaceকাজের ধরন
Work at officeঅফিসে
Employmentচাকরির ধরন
Full-timeপূর্ণকালীন
Locationকর্মস্থল
Anywhere in Bangladeshবাংলাদেশের যেকোনো স্থান
Categoryক্যাটাগরি
Engineering & Technicalপ্রকৌশল ও কারিগরি