Job overviewচাকরির সংক্ষিপ্ত বিবরণ
Jahangirnagar University has announced 100 vacancies across administrative, technical, medical and support roles in grades 6 to 20. Applications must be submitted online along with a hard copy of the application form by 18 October.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে ১০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ থেকে ২০তম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে।
Requirementsযোগ্যতা ও শর্তাবলি
Experience: Not specified
Applicants must meet the qualifications specified for the relevant post and grade in the published recruitment circular
Candidates may apply for positions in grades 6 to 20 for which they are eligible
Applications must be submitted online
A printed hard copy of the completed application form must also be submitted
Applications must be received by 18 October
Responsibilities & contextদায়িত্ব ও বিস্তারিত
Jahangirnagar University has published a recruitment circular to appoint 100 candidates to a range of administrative and support positions. The vacancies span grades 6 to 20, and candidates may apply for the post that matches their qualifications. Applications must be made online, and a hard copy of the application form must also be submitted.
According to the circular, two posts of Assistant Comptroller will be filled in Grade 6, carrying a pay scale of BDT 35,500 to 67,010. Among the Grade 9 positions are Assistant Engineer (Civil) with 1 post, Physiotherapist with 2 posts, Section Officer with 1 post, Assistant Horticulturist with 1 post, Cultural Officer with 1 post, Scientific Officer with 1 post, and Medical Officer with 2 posts. The pay scale for these posts is BDT 22,000 to 53,060.
In Grade 10, 1 Administrative Officer and 2 Sub-Assistant Engineer (Civil) posts will be filled, with a pay scale of BDT 16,000 to 38,640. In Grade 12, 4 Laboratory Assistant posts will be filled, and in Grade 13, 3 High Grade Assistant posts will be filled.
The deadline for applications is 18 October.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে ১০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ থেকে ২০তম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী কম্পট্রোলার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন গ্রেড-৬ অনুযায়ী ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
গ্রেড-৯-এর পদগুলোর মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী (সিভিল) ১টি, ফিজিওথেরাপিস্ট ২টি, সেকশন অফিসার ১টি, সহকারী উদ্যানতত্ত্ববিদ ১টি, কালচারাল অফিসার ১টি, সায়েন্টিফিক অফিসার ১টি এবং মেডিক্যাল অফিসার ২টি। এসব পদে বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
গ্রেড-১০-এ প্রশাসনিক অফিসার ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে যথাক্রমে ১ ও ২ জন নিয়োগ দেওয়া হবে। এ গ্রেডে বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
গ্রেড-১২-এর ল্যাবরেটরি সহকারী পদে ৪ জন এবং গ্রেড-১৩-এর উচ্চমান সহকারী পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। একই গ্রেডে ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) ১টি, ক্যাটালগার ২টি এবং গ্রন্থাগার সহকারী ১টি পদ রয়েছে। এসব পদে বেতন ১১ হাজার থেকে ২৭ হাজার ৩০০ টাকা এবং ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
গ্রেড-১৫-এর ড্রাইভার (হেভি) পদে ২ জন এবং গ্রেড-১৬-এর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। এ দুই গ্রেডে বেতন যথাক্রমে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা এবং ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
গ্রেড-১৭-এ ল্যাব অ্যাটেনডেন্ট ৬টি, বৈদ্যুতিক মিস্ত্রি ১টি, প্লাম্বার মিস্ত্রি ১টি ও বুক সর্টার ১টি পদ রয়েছে। এসব পদে বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া গ্রেড-১৮-এর বাবুর্চি পদে ১ জন এবং গ্রেড-১৯-এর লিফটম্যান পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। বাবুর্চি পদের বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং লিফটম্যান পদের বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।
গ্রেড-২০-এর বিভিন্ন পদে রয়েছে বৈদ্যুতিক হেলপার, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার, মেকানিক হেলপার, অফিস সহায়ক, অফিস সহায়ক কাম বাবুর্চি, প্লাম্বার হেলপার, বাস হেলপার, বাস ক্লিনার, মালি, মাঠ সহকারী, ওয়েল্ডিং হেলপার, রাজমিস্ত্রি হেলপার, সুইপার, হল অ্যাটেনডেন্ট (মহিলা), ক্যাশ কাউন্টার রক্ষক ও ডাইনিং অ্যাটেনডেন্ট। এসব পদে মোট ৪৪ জন নিয়োগ দেওয়া হবে। বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদন যেভাবে
প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রয়োজনীয় কাগজপত্র, ডাউনলোড করা আবেদন ফরম ও পেমেন্ট রশিদসহ হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। হার্ডকপি জমা দেওয়া যাবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, আবেদনকারীদের অফিসভিত্তিক পৃথকভাবে আবেদন করতে হবে। পুনর্বিজ্ঞপ্তি দেওয়া পদে আগে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত দেখুন ঠিকানায়।
Company informationপ্রতিষ্ঠানের তথ্য
- Company:
- ইত্তেফাক-এ প্রকাশিত নিয়োগ
- Workplace:
- Work at office
- Employment:
- Full-time
- Location:
- Bangladesh
- Category:
- Healthcare & Medical