Job overviewচাকরির সংক্ষিপ্ত বিবরণ
চাকরির বিজ্ঞপ্তিতে শুধু পদসংখ্যা নয়, বেতনও এখন প্রার্থীদের বড় আকর্ষণ। বিশেষত তরুণদের কাছে চাকরির শুরুতে মানসম্মত বেতন গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতেই ৩০ হাজার টাকার
Requirementsযোগ্যতা ও শর্তাবলি
Experience: Not specified
Responsibilities & contextদায়িত্ব ও বিস্তারিত
চাকরির বিজ্ঞপ্তিতে শুধু পদসংখ্যা নয়, বেতনও এখন প্রার্থীদের বড় আকর্ষণ। বিশেষত তরুণদের কাছে চাকরির শুরুতে মানসম্মত বেতন গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতেই ৩০ হাজার টাকার বেশি বেতনের সুযোগ দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে শুরুর বেতনই ৪৪ থেকে ৪৬ হাজার টাকা। আবার কোনো পদে বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ এক লাখ টাকার বেশি। এসব আকর্ষণীয় নিয়োগের বেশ কয়েকটিতে আবেদন করার সুযোগ এখনো খোলা রয়েছে।
বেসরকারি খাতে আকর্ষণীয় বেতনের একটি বড় সুযোগ এসেছে উন্নয়ন সংস্থা ইকো–সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও)। সংস্থাটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ কর্মকর্তা নিয়োগ দেবে। এই পদে যোগদানের শুরুতেই মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি নতুন স্নাতকদের জন্যও করপোরেট খাতে ভালো বেতনের সুযোগ তৈরি হয়েছে। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ–আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদের শুরুতেই মাসিক বেতন ৪০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার শর্ত শিথিল রেখে ফ্রেশারদেরও এতে সুযোগ দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোয়ও এখন বিশেষায়িত পদের চাহিদা তৈরি হয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইনস ‘এক্সিকিউটিভ–নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে ৩৫ হাজার টাকা বেতনে লোকবল নিয়োগ দিচ্ছে। ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা খাদ্যবিজ্ঞানে স্নাতক প্রার্থীরা ১৫ অক্টোবর পর্যন্ত এ পদে আবেদন জমা দিতে পারবেন। এতে বেতন ছাড়া উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার মতো সুযোগ–সুবিধা রাখা হয়েছে।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বড় স্কেলের একাধিক চাকরির সুযোগ এসেছে, যেগুলোর আবেদনের সময় এখনো বাকি। এর মধ্যে সবচেয়ে বড় নিয়োগ এসেছে পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে। সেখানে নবম ও দশম গ্রেডে মোট ৭৫৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নবম গ্রেডের বেতন স্কেল ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ১৮ অক্টোবর আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়নে এ নিয়োগের বড় অংশ নির্ধারিত রয়েছে।বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনে যোগ দিতে আগ্রহী প্রার্থীদের জন্যও উচ্চ বেতন স্কেলের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগে ১৯ প্রভাষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। নবম গ্রেডের (বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) এই পদগুলোয় আবেদন জমা দেওয়া যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) ৪৪ হাজার টাকা শুরুর স্কেলে প্রভাষকসহ বিভিন্ন পদের বিজ্ঞপ্তি চলমান। বুটেক্সে আবেদনের সময় রয়েছে ২৯ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদে ৩০ হাজার টাকার বেশি বেতন স্কেলের নিয়োগপ্রক্রিয়া চলমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিমানে আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।সাম্প্রতিক বিজ্ঞপ্তির এই চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, চাকরির বাজারে তরুণদের আগ্রহের ধরন বদলাচ্ছে। শুরুতেই মানসম্মত বেতন ও পেশাগত সুরক্ষার দিকে ঝুঁকছেন চাকরিপ্রার্থীরা। তবে উচ্চ বেতনের এসব পদে সুযোগ পেতে নির্দিষ্ট বিষয়ের ডিগ্রি, বয়সের সীমা এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কারিগরি ও মাঠপর্যায়ের দক্ষতার শর্ত পূরণ করতে হচ্ছে।
Company informationপ্রতিষ্ঠানের তথ্য
- Company:
- প্রথম আলোতে প্রকাশিত নিয়োগ
- Workplace:
- Work at office
- Employment:
- Full-time
- Location:
- Bangladesh
- Category:
- Healthcare & Medical