Ansar-VDP Unnayan Bank Officer Recruitment: System Manager (1 Post) & Principal Officer (61 Posts)আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি

যুগান্তর-এ প্রকাশিত নিয়োগ

Published: October 8, 2026

SalaryবেতনNegotiable

Experienceঅভিজ্ঞতাNot specified

Vacancyপদসংখ্যা62

Job overviewচাকরির সংক্ষিপ্ত বিবরণ

Ansar-VDP Unnayan Bank is recruiting 62 officers across two posts — System Manager and Principal Officer — through a circular issued by the Bankers' Selection Committee Secretariat, Bangladesh Bank. Online applications are open until 25 Octআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুটি পদে ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। পদ দুটি হলো ‘সিস্টেম ম্যানেজার’ এবং ‘প্রিন্সিপাল অফিসার’। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Requirementsযোগ্যতা ও শর্তাবলি

Experience: Not specified

Degree from a recognised university in Computer Science, Computer Science & Engineering, Electrical & Electronics Engineering, or Information & Communication Technology, as required for the System Manager post

Must satisfy all other eligibility conditions for the System Manager post as stated in the official recruitment circular

Must fulfil the educational qualifications and other conditions set out in the official circular for the Principal Officer post

Candidates must apply online

Applications must be submitted by 25 October at 11:59 PM, the closing time stated in the circular

Candidates must meet the recruitment requirements and conditions set by the Bankers' Selection Committee Secretariat, Bangladesh Bank

Responsibilities & contextদায়িত্ব ও বিস্তারিত

Ansar-VDP Unnayan Bank has announced the recruitment of 62 officers across two posts. The recruitment circular has been published by the Bankers' Selection Committee Secretariat of Bangladesh Bank, which is conducting the selection process. The two posts on offer are System Manager and Principal Officer, and interested candidates must apply online by 25 October at 11:59 PM.

Of the 62 vacancies, one is for the post of System Manager and 61 are for the post of Principal Officer. The System Manager post is a Third Grade position with a salary scale of Tk 113,000 to Tk 148,800. The Principal Officer post is a Sixth Grade position with a salary scale of Tk 71,000 to Tk 134,000. Candidates appointed to either post will receive other benefits in accordance with the applicable rules.

For the System Manager post, applicants must hold a degree from a recognised university in Computer Science, Computer Science & Engineering, Electrical & Electronics Engineering, or Information & Communication Technology, along with any other eligibility conditions set out in the official circular. Applicants for the Principal Officer post must meet the qualifications and other conditions specified in the published circular. Candidates should review the full circular carefully and submit their applications online before the deadline.

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুটি পদে ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। পদ দুটি হলো ‘সিস্টেম ম্যানেজার’ এবং ‘প্রিন্সিপাল অফিসার’। আগ্রহী প্রার্থীরা ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

দুটি পদের মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।

কোন পদে কত বেতন—

সিস্টেম ম্যানেজার পদটি তৃতীয় গ্রেডের। এ পদে বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের। এ পদে বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। উভয় পদের বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন কেউ চাকরি পেলে।

সিস্টেম ম্যানেজার পদে আবেদনে যোগ্যতা—

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রিন্সিপাল অফিসার পদে যোগ্যতা—

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর হতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা। ফি জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যেতে হবে।

Company informationপ্রতিষ্ঠানের তথ্য

Company:
যুগান্তর-এ প্রকাশিত নিয়োগ
Workplace:
Work at office
Employment:
Full-time
Location:
Bangladesh
Category:
Healthcare & Medical